| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে স্পেশাল ডিশে বাবর আজম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১২:৩৫:০৫:অপরাহ্ন  |  ৪৩৬৫৬১ বার পঠিত
ঈদে স্পেশাল ডিশে বাবর আজম

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠের বাইরে এবার রান্নাঘরে হাজির হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। নিজের হাতেই তিনি বানিয়েছেন ঐতিহ্যবাহী ঈদের মিষ্টি ‘শির খুরমা’।

শনিবার (২১ মার্চ) বাবর নিজ অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি মনোযোগ দিয়ে সেমাইভিত্তিক জনপ্রিয় এই ডেজার্টটি প্রস্তুত করছেন। ভিডিওর ক্যাপশনে বাবর লিখেছেন, “Meethi Eid signature, Eid Mubarak”।

এর আগে চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান বিদায় নিয়েছে, আর ইনজুরির কারণে বাবর আজম মাঠের বাইরে রয়েছেন। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারেননি।

ঈদে এই স্পেশাল ডিশের সঙ্গে বাবরের নতুন রূপ চোখে পড়েছে ক্রিকেটফ্যানদের কাছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪