| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৫:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ৪৫৪৬৬৯ বার পঠিত
জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার: ঈদের দিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর ওই যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪