| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১১:৩৪:৪৬:পূর্বাহ্ন  |  ৪৪১৯৬৪ বার পঠিত
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানান। বার্তায় রোনালদো লেখেন, সবাইকে ঈদ মোবারক! আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে তোমাদের দিনটি বিশেষভাবে কাটবে। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মুসলিম ভক্তের কথা মাথায় রেখে দেওয়া এই শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন দেশ থেকে ভক্তরা তার পোস্টে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর-এ খেলছেন রোনালদো। মধ্যপ্রাচ্যে খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়েছে বলে মনে করছেন অনেকেই।

এর আগেও বিভিন্ন সময় মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে এই পর্তুগিজ তারকাকে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেও তিনি বিশ্বব্যাপী ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪