| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা, রাতে ঢাকায় পৌঁছানোর কথা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৯:০১:০৮:অপরাহ্ন  |  ৪৫৬৪৬০ বার পঠিত
ইরান থেকে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা, রাতে ঢাকায় পৌঁছানোর কথা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে প্রায় ২০০ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে আজারবাইজানের বাকুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়।

ফেরত আসা যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের।

সূত্র জানায়, ইরান থেকে বাংলাদেশিদের প্রথমে সড়কপথে তেহেরান থেকে আজারবাইজান সীমান্তে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে আবার সড়কপথে বাকুতে নেওয়া হয়। পরবর্তীতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনা হচ্ছে।

এই প্রত্যাবাসন কার্যক্রম সমন্বয়ে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বাকুতে অবস্থান করছেন।

এদিকে, ইরানে আজারবাইজানের দূতাবাস বন্ধ থাকায় ভিসা জটিলতা দেখা দেয়। পরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আজারবাইজানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আরও বাংলাদেশিকে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪