রিপোর্টার্স২৪ ডেস্ক: পর্দার জাদুকরী উপস্থিতি আর স্টাইলের জন্য বরাবরই আলোচনায় থাকা জয়া আহসান এবার খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতে উঠে আবারও নজর কাড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তার এই ভিন্ন রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
ভিডিওটিতে দেখা যায়, মনোরম প্রাকৃতিক পরিবেশে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাচ্ছেন জয়া আহসান। কখনো কোলে তুলে আদর করছেন, আবার কখনো নিজের হাতে ঘাস খাওয়াচ্ছেন,সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল বেশ স্নিগ্ধ ও প্রাণবন্ত।
এই ভিডিওতে জয়াকে দেখা গেছে হালকা সবুজ রঙের দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়ির পাড় ও আঁচলের নকশা, মানানসই এমব্রয়ডারি ব্লাউজ, গয়না ও চুলের সাজ—সবকিছু মিলিয়ে তার লুক ছিল বেশ আভিজাত্যপূর্ণ ও আকর্ষণীয়।
ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্টবক্সে ভক্তদের প্রশংসায় ভরে গেছে। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল এবং প্রাণবন্ত উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম