| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০০:৪৫:২৮:পূর্বাহ্ন  |  ৪৮০৭৭০ বার পঠিত
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন- এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এই তথ্যটি সঠিক নয়।’

উল্লেখ্য, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। এ বিষয়ে প্রেস উইং নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।

সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪