| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৫:৫১:০২:অপরাহ্ন  |  ৪৬৪০৭২ বার পঠিত
নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সান্তাহারে সংঘটিত ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের ভোগান্তির বাস্তব চিত্র জানতে পূর্বঘোষণা ছাড়াই তিনি রেলস্টেশনে পরিদর্শনে আসেন।

প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনার ফলে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস এই দুই ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়েই চলাচল করেছে। ইতোমধ্যে দুর্ঘটনার প্রভাব কাটিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার দায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে চূড়ান্তভাবে দায় নির্ধারণ করা সম্ভব নয়। ঈদযাত্রা শেষে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে কথা বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। রেলসেবায় বিদ্যমান ত্রুটি ও বিশৃঙ্খলা দ্রুত দূর করতে সংশ্লিষ্টরা কাজ করছে।

রেল প্রতিমন্ত্রী জানান, রেল যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪