| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ২১:১২:০৪:অপরাহ্ন  |  ৪৮৬২৬৭ বার পঠিত
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের বিকল্প দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।নৌপরিবহন ও সেতু বিভাগের বিকল্প দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো মন্ত্রণালয়ের মূল দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত উভয় মন্ত্রীই সংসদে অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ কার্যাবলি সম্পাদন করবেন।প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪