| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৭:৪০:৩৯:অপরাহ্ন  |  ৪৮০১৯৮ বার পঠিত
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকালে কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসবেন। সেখানে প্রথমে তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কূটনীতিকদের পর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, যমুনায় শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪