| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্টাইলিশ কাটটা ভীষণ পছন্দ হয়েছে : পূর্ণিমা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৫:০৮:৫৯:অপরাহ্ন  |  ৪৭৯৬৩৭ বার পঠিত
স্টাইলিশ কাটটা ভীষণ পছন্দ হয়েছে : পূর্ণিমা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এবার ভক্তদের সামনে নতুন লুকে হাজির হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে তার নতুন হেয়ারস্টাইল, সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন নজর কাড়েছে।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি একদম নতুন এক মানুষ।

শুধু সামনের দিকেই নয়, পেছনের দিক থেকেও চুলের ভলিউম ও স্টাইলিং নজর কাড়েছে। হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এসেছে মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা।

এছাড়া স্টাইলিশ ফ্রেমের চশমা ও সাদামাটা কালো পোশাক তার লুককে আরও এলিগ্যান্ট করেছে। কমেন্ট বক্সে ভক্তরা তার নতুন স্টাইলের প্রশংসা করছেন এবং ভালোবাসা জানাচ্ছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪