রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাচ্ছেন—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ মার্চ) তিনি গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে জানান, রাস্তায় এখন কোনো যানজট নেই এবং সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে। পুলিশ বুথ স্থাপন করা হয়েছে। কেউ বাড়তি ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের বিঘ্ন হয়নি।
তিনি আরও জানান, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২,০০০ গাড়ি পারাপার হয়েছে। যাত্রীরা তেল পেয়েছেন বলেই নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। কেউ যদি তেল না পান, তবে অভিযোগ করার সুযোগ রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম