স্পোর্টস ডেস্ক: কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় আফগানিস্তানের ক্রিকেট তারকা আল্লাহ গজনফার আন্তর্জাতিক সম্প্রদায়কে আবেগঘন বার্তা দিয়েছেন। সোমবার হামলায় অন্তত ৪০০ সাধারণ মানুষ নিহত ও আড়াইশর মতো আহত হয়েছেন। পাকিস্তান যদিও এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
গজনফার নিউজ১৮-কে বলেছেন, এখানকার মানুষদের চিকিৎসার জন্য কোনো টাকা নেই। অথচ তারা এই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। সাধারণ মানুষকে শহীদ করা হয়েছে। আফগানিস্তান এটা মেনে নিতে পারে না।
তিনি হামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন এবং সতর্ক করেন, সকলেই আফগানিস্তানের ইতিহাস জানে। যদি এটি পুনরাবৃত্তি হয়, পাকিস্তানের জন্য তা খুব খারাপ হয়ে যাবে।
আসন্ন আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে যাওয়ার আগে গজনফার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আকুতি জানান। তিনি ভারতের দিকে বিশেষ আঙুল তোলেন, ভারত আমাদের কাছে সবচেয়ে কাছের বন্ধু।
আমরা চাই, তারা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলুক এবং সহযোগিতা করুক। অন্য দেশগুলোকেও আমরা অনুরোধ করছি। এগুলো মানুষের জন্য ভালো নয়। পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কারো জন্য ভালো নয়।
গজনফারের বার্তায় স্পষ্ট, তিনি শুধু আহত ও নিহতদের জন্য সহানুভূতি প্রকাশ করছেন না, বরং আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য শক্তিশালী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম