| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি প্রসঙ্গে আইসিসির সঙ্গে আলোচনা করবেন আমিনুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২১:৪৮:৫৭:অপরাহ্ন  |  ৪৯৬৯১১ বার পঠিত
বিসিবি প্রসঙ্গে আইসিসির সঙ্গে আলোচনা করবেন আমিনুল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন পর্যায় থেকে অনিয়মের অভিযোগ ওঠার পর ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের কয়েকজন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

আমিনুল হক বলেন, ‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এটি আপনারা সকলেই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে।’

কাউন্সিলর ইস্যু নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

এদিকে, সোমবার (১৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের তদন্ত সংক্রান্ত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তা বোর্ডের নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা ও কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪