| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ খতিয়ে দেখবে ক্রীড়া মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২০:৫২:০৫:অপরাহ্ন  |  ৪৭৯৫৮৭ বার পঠিত
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণ খতিয়ে দেখবে ক্রীড়া মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে দেশের ক্রিকেট মহলে। এটি কি সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি এর পেছনে অন্য কোনো বিষয় কাজ করেছে তা নিয়েও বিতর্ক কম নয়। জাতীয় নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি তদন্তের দাবি জানান। অবশেষে সেই তদন্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

তেমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার ব্যাপারটি খতিয়ে দেখা হবে।

আমিনুল বলেন, ‘আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে সেই বিশ্বকাপটি আমরা খেলতে যেতে পারিনি। কেন এটি হয়েছে, সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এই বিষয়গুলো নিয়েও আমি একটি তদন্ত কমিটি গঠন করব।’

ঈদের পরেই তদন্ত কমিটি গঠন করার কথা বলে প্রতিমন্ত্রী আরও জানান, ‘কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কাছে থেকে আমি অবশ্যই চাইব।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪