| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে কত ব্যয় করতে পারবেন প্রার্থীরা?

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৬:৪১:৩৯:অপরাহ্ন  |  ৪৯৯৪০৬ বার পঠিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে কত ব্যয় করতে পারবেন প্রার্থীরা?

স্টাফ রিপোর্টার: আসন্ন বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ৪৫ লাখ টাকা ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা ৪১ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, এবার ভোটার প্রতি সর্বোচ্চ ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বগুড়া-৬ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও হিজড়া ভোটর ১০ জন। ভোটার প্রতি ১০ টাকা হিসেবে এই আসনে প্রার্থীরা সর্বোচ্চ ৪৫ লাখ ৪০ হাজার ৪৩০ টাকা ব্যয় করতে পারবেন।

এদিকে শেরপুর-৩ আসনের পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৭৭ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২৯৩ জন। হিজড়া ভোটার ৭ জন। মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এই আসনের প্রার্থীরা ভোটার প্রতি ১০ টাকা হারে সর্বোচ্চ ৪১ লাখ ৩৩ হাজার ৭৭০ টাকা ব্যয় করতে পারবেন।

বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে। এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য না থাকার বিধানের কারণে ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় নির্বাচন কমিশন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে। আর ৯ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪