| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাড়পত্র পেল ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৯:১৮:৪৫:পূর্বাহ্ন  |  ৪৮৬১৬১ বার পঠিত
ছাড়পত্র পেল ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে। ফলে মেগাস্টার শাকিব খান অভিনীত এ সিনেমাটি এখন মুক্তির চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। সিনেমাটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট। সোমবার রাতে সামাজিক মাধ্যমে সেন্সর সার্টিফিকেট প্রকাশ করে নির্মাতা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ীসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। ঈদে মুক্তির লক্ষ্যে সিনেমাটির প্রচারণা ও প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ‘প্রিন্স’ ছাড়াও ঈদে মুক্তির তালিকায় থাকা আরও চারটি সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন।

ছাড়পত্র পাওয়া অন্যান্য সিনেমাগুলো হলো— দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেশার কুকার। ভিন্ন ভিন্ন ঘরানার এসব সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সেন্সর ছাড়পত্র পাওয়ার মাধ্যমে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল। এখন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো মুক্তির তারিখ চূড়ান্ত করে প্রচারণা শুরু করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪