| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় শপিংমলে হামলা-লুটপাট: অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২১:৩৪:৫০:অপরাহ্ন  |  ৪৯৮৯৫৪ বার পঠিত
উত্তরায় শপিংমলে হামলা-লুটপাট: অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা এলাকায় রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স–এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের আওতাধীন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ওসি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকেও পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এন এস নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব।

তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এতে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪