| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্ধারিত ভাড়া অতিক্রমের কোনো নজির নেই, মালিকরা কম নিচ্ছেন: সড়ক পরিবহনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১২:২৪:৫০:অপরাহ্ন  |  ৪৯০৫৩০ বার পঠিত
নির্ধারিত ভাড়া অতিক্রমের কোনো নজির নেই, মালিকরা কম নিচ্ছেন: সড়ক পরিবহনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বরং পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে স্বতঃস্ফূর্তভাবে ভাড়া কম নিচ্ছেন।

মন্ত্রী বলেন, যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে কিছু মালিক ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। আবার কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকায় পরিবহন করছে। গত সাত দিনে নির্ধারিত ভাড়া অতিক্রমের কোনো ঘটনা আমার জানা নেই।

সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে তিনি এসব কথা জানান। টার্মিনালের বাইরে পার্কিংয়ের চাপ নিয়ে তিনি বলেন, যাত্রী ও বাসের সংখ্যা সামঞ্জস্য রাখতে কিছুটা বিড়ম্বনা আছে, যা একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, নির্ধারিত টাকার চেয়ে একটাও বেশি নেওয়া যাবে না। মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। যাত্রীরা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেলের বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে গণপরিবহনের জন্য পর্যাপ্ত তেল নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, তেলের দাম বাড়ছে না, পর্যাপ্ত সরবরাহ চলছে। যারা তেল পাচ্ছে না বলছেন, আমাকে জানান এটি আমার দায়িত্ব।

মন্ত্রী আরও সতর্ক করেন, ফিটনেসবিহীন গাড়ি চলানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরিবহন কর্তৃপক্ষ নিয়মিতভাবে সতর্কতা জারি করছে। পরিদর্শনের সময় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী আশ্বাস দেন, শৃঙ্খলার সঙ্গে বাস চলাচল এবং পর্যাপ্ত প্রস্তুতির কারণে এবার যাত্রীরা নিরাপদ ও স্বস্তিকর ঈদযাত্রা করতে পারবেন।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪