| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রল ও এআই ভিডিও নিয়ে বিরক্ত শ্রাবন্তী, বললেন ‘একটা সীমা থাকা উচিত’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১২:০৭:১৭:অপরাহ্ন  |  ৪৮৫৬২৫ বার পঠিত
ট্রল ও এআই ভিডিও নিয়ে বিরক্ত শ্রাবন্তী, বললেন ‘একটা সীমা থাকা উচিত’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়-কে ঘিরে সামাজিক মাধ্যমে ট্রল ও অশালীন মন্তব্য নতুন নয়। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের নিয়ে কুরুচিকর ভিডিও তৈরি হওয়ায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। তার ভাষায়, “সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত। অনেক দিন বিষয়টি উপেক্ষা করেছি। কিন্তু এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন- কেউই এর বাইরে থাকছেন না। এমনকি নারীরাও অন্য নারীকে অসম্মান করছেন।”

এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ভিডিও প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে।

অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে যারা নাম-পরিচয় গোপন রেখে কিংবা প্রকাশ্যেই গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন, তাদের নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন। তিনি বলেন, শুধু নারীরা নয়, পুরুষরাও এ ধরনের অপমানের শিকার হচ্ছেন। তবে দীর্ঘদিন ধরেই নারীদের বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে- এই অসভ্যতা বন্ধ হওয়া জরুরি।

তবে এত নেতিবাচকতার মধ্যেও সামাজিক মাধ্যম থেকে সরে যাওয়ার পক্ষে নন শ্রাবন্তী। তার মতে, সেখানে তাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যাও অনেক। পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগে পেশাগত কারণেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা প্রয়োজন।

এদিকে কাজের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন এই অভিনেত্রী। পরিচালক অয়ন চক্রবর্তী-র নির্মাণে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি-তে প্রথমবারের মতো বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটির জন্য প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছে শ্রাবন্তীকে এবং লুক তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রস্থেটিক মেকআপ। জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে নির্মিত এই সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪