স্টাফ রিপোর্টার: রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঢাকা পোস্টকে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি জানান, এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিরাপত্তা ও আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি