| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালু হবে: বিমানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:১৮:০৭:অপরাহ্ন  |  ৫২৮৫২৫ বার পঠিত
শাহজালালের তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালু হবে: বিমানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত উদ্বোধনের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে জাপানের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এমবারকেশন ফি, রেভিনিউ শেয়ার এবং আপফ্রন্ট ফির সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রতিনিধিদের দ্রুত একটি সংশোধিত (রিভাইজড) প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক।

জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের মন্ত্রণালয় অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট এন্ড ট্যুরিজমের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ অন্যান্য কর্মকর্তারা।

তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪