| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপিতে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ০৫:০৩:৩৫:পূর্বাহ্ন  |  ৫৩৩২১৩ বার পঠিত
ডিএমপিতে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও জোনে আটজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন করে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা জোনে পদায়ন করা হয়েছে। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর) এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

লজিস্টিকস বিভাগের ইকুইপমেন্ট শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে পদায়ন করা হয়েছে। পিওএম-পূর্ব বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের ট্রাফিক-রামপুরা জোনে কর্মরত সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-ডেমরা জোনে পদায়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪