| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের ইফতার ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ২০:০২:০৬:অপরাহ্ন  |  ৫২৮৮৬১ বার পঠিত
সাকজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের ইফতার ও আলোচনা সভা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশীয় জলবায়ু পরিবর্তন সাংবাদিক ফোরাম (সাকজেএফ)-এর কেন্দ্রীয় নেতাদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি তারকা হোটেলে এ আয়োজন করে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসাদুজ্জামান সম্রাট, মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক শামছুদ্দিন ইলিয়াসসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় নেতারা জানান, চলতি বছরে দেশের দুটি এলাকায় সাংবাদিকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণে ‘ক্লাইমেট টকস’ আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা।

নেতারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ লক্ষ্যেই সাকজেএফ বিভিন্ন প্রশিক্ষণ ও আলোচনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪