বিশেষ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করার পরপরই বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সংসদ কক্ষে প্রতিবাদ জানান।
তবে জাতীয় সংগীত শুরু হলে সংসদের সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলীয় সদস্যরা আবার স্লোগান দিতে থাকেন এবং টেবিল চাপড়ে প্রতিবাদ জানান।
বিরোধী দলের দাবি, রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই। এ কারণেই তারা ভাষণের প্রতিবাদ করছেন বলে জানান দলটির সদস্যরা।
এদিকে বিরোধী সদস্যদের স্লোগান ও প্রতিবাদের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন।
রিপোর্টার্স২৪/এসসি