রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন এসেছে, যা করেছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্ব গ্রহণে সম্মত রয়েছেন।
সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার কে আহ্বান জানান। প্রস্তাবের সমর্থনে দাঁড়ান সংসদ সদস্য আশরাফউদ্দিন।
প্রস্তাবটি সংসদে পেশ করা হলে হ্যাঁ ভোটের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
এই নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের নেতৃত্বের দুই শীর্ষ পদ স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই আনুষ্ঠানিকভাবে পূর্ণ হলো।
রিপোর্টার্স২৪/ঝুম