| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১১:২৮:৫২:পূর্বাহ্ন  |  ৫৪৩৬৭৮ বার পঠিত
সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে সভাপতি পদ শূন্য রেখেই। বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। তার এ প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগ করা সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল ছিলেন। কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। এজন্য খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে তিনি এখন দেশের সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বনির্ভর পরিবার গড়ে তুলতে পারলেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করেন।

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪