| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২১:৪৬:০২:অপরাহ্ন  |  ৫৩৮৪৩৯ বার পঠিত
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, যারা দাবি করেন নির্বাচনে চক্রান্তের মাধ্যমে তাদের হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। নির্বাচনের পর সমালোচক দলগুলোর অনেকেই ওই সনদে স্বাক্ষর করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় কার্যকর করতে হলে সংসদে আলোচনা অপরিহার্য। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এবং উপরাষ্ট্রপতির পদসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪