| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ২০:০৪:১৬:অপরাহ্ন  |  ৫১৭৬২১ বার পঠিত
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেন। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ ও নৃবিজ্ঞানের শাহরিয়ার তানজিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় দুজন নারী ও দুজন ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনার পর গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। কমিটির সুপারিশের আলোকেই অভিযুক্ত তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই আদেশ কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪