| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষে, ঢাকার অবস্থান দ্বিতীয়

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১১:৩৩:০৯:পূর্বাহ্ন  |  ৫৪১৬১১ বার পঠিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লি শীর্ষে, ঢাকার অবস্থান দ্বিতীয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, আর এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বড় বড় নগরীগুলো। দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক সমস্যায় ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি শীর্ষে রয়েছে, আর ঢাকার অবস্থান দ্বিতীয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৪২ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লির বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ২৫০। অন্যদিকে ঢাকার বায়ুমানের স্কোর ২১২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, আজ ২০৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এছাড়া ১৯৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ১৮১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।

বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি মানের বলে বিবেচিত হয়। আর ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যা শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে তাদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

আর একিউআই স্কোর যদি ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকে, তাহলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪