| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বিপণিবিতান গুলোতে নারী ও শিশুদের উপচে পড়া ভিড়

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২১:২৮:১৩:অপরাহ্ন  |  ৫৬৪৬৫৭ বার পঠিত
ঢাকার বিপণিবিতান গুলোতে নারী ও শিশুদের উপচে পড়া ভিড়

রিপোর্টার্সডেস্ক: রোজার মাঝামাঝি সময়ে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। 

রোববার (৮মার্চ) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডি, ঝিগাতলা রাইফেলস স্কয়ারের বাজারগুলোতে দেখা গেছে উপচে পড়া ভির। নারী,পুরুষ, ছোট-বড়, নানা বয়সের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত।

দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সবচেয়ে বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। প্রসাধনী ও কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।

বিক্রেতারা বলেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব অনেক সময়ই নারীদের থাকে। নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখা এবং পছন্দমতো কেনার কারণে নারীরা দোকানে দীর্ঘ সময় থাকেন।

শপিং করতে আসা মিতু জানান, ঈদে নতুন পোশাক পরার আনন্দ আলাদা। তবে ভিড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত দুইটি মার্কেট ঘুরে মাত্র একটি জামা কিনতে পেরেছি। পোশাক কেনা শেষ হলে কসমেটিকস ও জুতোর দোকানেও যেতে হবে।

আরেকজন ক্রেতা তনিমা শাহনাজ বলেন, কেনাকাটা আগে শুরু করলেও বাজারে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। ট্রায়াল রুমে দীর্ঘ লাইন, সিরিয়াল ধরে অপেক্ষা করতে হচ্ছে। 

আরেক ক্রেতা দিপু বলেন, একটি পাঞ্জাবি ও একটি প্যান্ট কিনলেই হবে। তবে মার্কেটে এসে দেখি মেয়েদের দোকানগুলোতে ভিড় এত বেশি যে হাঁটতেও সমস্যা হচ্ছে। ঈদ এখনও অনেক বাকি, ভিড় আরও বাড়বে বলে মনে হচ্ছে।

কেনাকাটা করতে আসা ছোট্ট মেহরিমা বলেন, আমি আজকেই এসেছি, বাবার টাকা দিয়ে একটা ড্রেস কিনেছি এখন মামনির টাকা দিয়ে আরেকটা নিবো। এরপর মামা টাকা পাঠাবে সেটা দিয়ে চুড়ি,ক্লিপ,মেহেদি এসব কিনবো।  

এক ব্যবসায়ী জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় তত বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর এবং ছুটির দিনে মার্কেটগুলো উপচে পড়া ভিড়ে পূর্ণ থাকে। আশা করছি, ঈদকে কেন্দ্র করে ব্যবসা ভালো হবে।

আরেকজন ব্যবসায়ী বলেন, সন্ধ্যার পর ভিড় বেশি, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের দোকানগুলোতে ভিড় বেশি। এখনো পুরো বেচাকেনা শুরু হয়নি, তবে আশা করছি দুয়েক দিনের মধ্যে ভালো বিক্রি শুরু হবে।

এবার ঈদে ক্রেতারা ভিনদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবি এবং দেশীয় সুতি পোশাকের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন অনেকে। ব্যবসায়ীরা আশা করছেন, গত বছরের তুলনায় এবার বেশি বিক্রি হবে।  

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪