| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৪:১১:৫১:অপরাহ্ন  |  ৫৪৮৫৫১ বার পঠিত
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে এবছর ২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না।

আজ (রোববার, ৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃচ্ছতা সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। তবে যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।

তিনি আরও বলেন, ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরসহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মব এবং ক্রাইম আলাদা। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪