| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা নীনা গুপ্তা!

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২০:৫০:০৮:অপরাহ্ন  |  ৫৫৩০২৩ বার পঠিত
৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা নীনা গুপ্তা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনেকে দাবি করছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তিনি।

বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে, নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

সম্প্রতি হায়দ্রাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সেখানে সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে।

সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে- ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?

এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এই বয়সে মা হতে চলেছেন নীনা!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ওঁর জীবন, ওঁর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?’

তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪