| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনপ্রিয় অভিনেত্রীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ২০:৪০:১৭:অপরাহ্ন  |  ৫৫৬২৯৩ বার পঠিত
জনপ্রিয় অভিনেত্রীকে কুপিয়ে হত্যা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কানাডার ওন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওন্টারিওর উইন্ডসর এলাকার টড লেনের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ সার্ভিস জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ছুরিকাঘাতের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও প্যারামেডিকরা ন্যান্সিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ এই ঘটনাকে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে প্রাথমিক তদন্তে দাবি করলেও আততায়ীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে কানাডা স্ট্রিট ও বিশপ স্ট্রিটের দুটি বাড়ি সিল করে দেওয়া হয়েছে।

সম্প্রতি এক ধর্মগুরুকে কটাক্ষ করেও কন্টেন্ট বানিয়েছিলেন নিহত ন্যান্সি। এরই জেরে খুন কি না, তা–ও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ন্যান্সি গ্রেওয়ালের মা শিন্দরপল কৌর সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরেই ন্যান্সির কাছে নানা হুমকি আসছিল। কয়েক মাস আগে তার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল।’

তিনি স্থানীয় একটি গুরুদ্বারের এক ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে শনাক্ত করার পর থেকেই ন্যান্সিকে ভয় দেখানো হচ্ছিল।

পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা ন্যান্সি গ্রেওয়াল সোশ্যাল মিডিয়ায় তার স্পষ্টভাষী মতামতের জন্য পরিচিত ছিলেন। তার কন্টেন্টের মূল বিষয়বস্তু ছিল খালিস্তান বিরোধিতা। তিনি কানাডা ও ভারতে সক্রিয় খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লাগাতার সরব ছিলেন।

বিশেষ করে জেলবন্দি সাংসদ অমৃতপাল সিং, শিরোমণি আকালি দল নেতা বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ডিলনের কড়া সমালোচনা করতেন তিনি। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন নিয়ে তিনি ভারতের পক্ষে অবস্থান নিয়ে ভিডিও তৈরি করতেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪