| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১৫:০৭:৪৭:অপরাহ্ন  |  ৫৭৩৬৫২ বার পঠিত
শেখ হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত তথ্য ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে।

তলব করা সাবেক মুখ্য সচিবরা হলেন আবুল কালাম আজাদ এবং তোফাজ্জল হোসেন মিয়া। তোফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী আফরোজা খান ও ছেলে সারাফ ইসলাম’র ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।

প্রাপ্ত চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে, সাবেক সচিবদের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রসহ যদি কোনো ব্যাংক হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড বা অন্যান্য লেনদেনের তথ্য থাকে, তা তিন কর্মদিবসের মধ্যে বিএফআইইউ-তে পাঠাতে হবে।

আবুল কালাম আজাদ ২০২৪ সালের ৫ অক্টোবর গ্রেপ্তার হন। তিনি শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গণ-অভ্যুত্থানের পর তার পদ বাতিল হয়।

অন্য সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, কার্যালয়ের মহাপরিচালক ও সচিব ও পরে সাবেক সিনিয়র সচিব ও মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন এবং ২০২২ সালের ৮ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৭ আগস্ট তার নিয়োগ বাতিল করা হয়।

বিএফআইইউ’র এ উদ্যোগে সাবেক এই দুই মুখ্য সচিবের আর্থিক লেনদেন খতিয়ে দেখার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪