| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা, বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ১০:৫০:০২:পূর্বাহ্ন  |  ৬০৪৯৫৩ বার পঠিত
বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা, বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৫ মার্চ) শহরটির বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর সর্বশেষ তথ্যানুযায়ী, এদিন ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৩১। এই স্কোর অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ২৭১ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর । তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০১। এ ছাড়া ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী  কিনশাসা এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এমন পরিস্থিতি মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক।

এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কাজকর্ম সীমিত রাখার নির্দেশনা থাকে। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই পৌঁছালে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪