| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৭:৩২:২২:অপরাহ্ন  |  ৫৮৫৭৯৬ বার পঠিত
বাংলাদেশের নির্বাচন এত শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে—এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৪ মার্চ) তার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

খলিলুর রহমান বলেন, নির্বাচন এত শান্তিপূর্ণ, এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল; আশাতীত ছিল। আমাকে তিনি (পল কাপুর) বলেছেন, আমার মনে আছে আপনি ওয়াশিংটন সফরে বলেছেন, আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি? পরে আমরা দেখলাম, আসলে একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত (বৈঠকে উপস্থিত ছিলেন) তখন বললেন, কিছু কিছু কেন্দ্র তিনি দেখেছেন, বাইরে মেলার মতো অবস্থা। খুব আনন্দের একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি।

তিনি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪