| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের ধরতে সারাদেশে অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৩:২২:৩৫:অপরাহ্ন  |  ৫৭৮৯১৬ বার পঠিত
চাঁদাবাজ ও অস্ত্রধারীদের ধরতে সারাদেশে অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা থেকে অভিযান শুরু হবে, এরপর সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। নির্মোহ তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে আশ্বস্ত করে বলেন, আমরা আশা করি দেশের সব মানুষ সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা। পরিকল্পনা অনুযায়ী শিগগিরই কাজ শুরু হবে।

তিনি আরও জানান, ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, পুলিশের ভূমিকা অগ্রগণ্য, কারণ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা।

বিগত সরকারের সময় পুলিশের উপর যে ক্ষতিপূরণমুলক দোষ চাপানো হয়েছিল, সেই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুলিশের নাম কলঙ্কিত হয়েছিল। তবে এটি প্রতিষ্ঠানগত নয়; পুলিশ ফোর্স এখনও জনগণের বন্ধু হিসেবে কাজ করছে এবং তারা দেশ ও জাতির কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি যোগ করেন, পুলিশের ঐতিহাসিক ভূমিকায় ফিরে আসা এবং জনগণের আস্থা পুনঃস্থাপনের জন্য আমরা কাজ করছি। এখন তাদের সকলেই সংকল্পবদ্ধ এবং দায়িত্বশীল।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪