| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানজিন তিশার বিরুদ্ধে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ২১:৪৬:২৪:অপরাহ্ন  |  ৫৮৯৭৮১ বার পঠিত
তানজিন তিশার বিরুদ্ধে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।

সামাজিক মাধ্যমে লাইভে এসেও ঘটনাটি জানিয়েছেন সামিয়া। কাঁদতে কাঁদতে তিনি জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।

এরপর গতকাল ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালীন তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি কিছু বলেননি তিশাকে। 

এদিকে মনিটরে তিশার কাণ্ড দেখে হতবাক রিংকু, মীর রাব্বী ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সেলিম অথৈয়ের কাছে জানতে চান তিশার এমন আচরণের কারণ। আগে থেকে কোনো দ্বন্দ্ব আছে কি না সে বিষয়েও প্রশ্ন করেন।

সে সময় সামিয়া অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ থেকে বিরত থাকতে তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন তিশা। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। 

অথৈ জানান, কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার ‘জামাই’। অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং তার সঙ্গে কাজ থেকে বিরত থাকেন। পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সামিয়া অথৈ। 

লাইভের ক্যাপশনে অথৈ লিখেছেন, শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারলো? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য। 

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে তানজিন তিশাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্যদিকে রাফাত মজুমদার রিংকুর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪