| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজের নামের বিলবোর্ডে সরিয়ে ফেলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৪:২৮:০১:অপরাহ্ন  |  ৫৮৪০৬৩ বার পঠিত
নিজের নামের বিলবোর্ডে সরিয়ে ফেলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বিভিন্ন সড়ক থেকে সরকার প্রধানকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্বলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটা তৎক্ষণাৎ সরানো হয়।”

“রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

“কয়েকদিন আগে বিজয় সরণির সড়ক দিয়ে যাওয়ার সময়ে একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল সেটা দেখে প্রধানমন্ত্রী তখনই সেটা অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪