| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপনির্বাচন ইস্যুতে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৩:৪৪:১৩:অপরাহ্ন  |  ৫৮৪১৩৭ বার পঠিত
উপনির্বাচন ইস্যুতে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রেজাউল করিম বাদশা বলেন, উপনির্বাচনের সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নিয়ম মেনে চলার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী সফর স্থগিত করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে; নতুন তারিখ পরে জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে বাংলাদেশ নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

উপনির্বাচনে বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ মার্চ বিএনপির এ প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-এর আল-আমিন তালুকদার মনোনয়নপত্র জমা দেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪