| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্ক: ছেলে ইউভানকে নিয়ে হোটেলে আটকা শুভশ্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১২:৩৮:১১:অপরাহ্ন  |  ৬০৩৪৩০ বার পঠিত
দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্ক: ছেলে ইউভানকে নিয়ে হোটেলে আটকা শুভশ্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিপর্যস্ত বিমান চলাচল। এর মধ্যেই ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ের একটি হোটেলে অবস্থান করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। হোটেলের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই-এ সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন দেশে হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত-সহ গোটা অঞ্চলে।

অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি জানান, দুবাইয়ে হামলার খবর পাওয়ার পর তিনি মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন। রোববার দুপুরে শুভশ্রীর সঙ্গে তাঁর কথা হয়। অভিনেত্রী তাঁকে জানিয়েছেন, হোটেলের আশপাশে বিস্ফোরণ হলেও তারা আপাতত নিরাপদে আছেন এবং হোটেলের ভেতরেই অবস্থান করছেন।

নাতি ইউভানকে নিয়ে উদ্বেগের কথাও জানান দেবপ্রসাদ। তিনি বলেন, ও খুব চঞ্চল। তাকে চুপচাপ বসিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার দুবাই থেকে কলকাতায় ফেরার টিকিট কেটে রেখেছেন শুভশ্রী। তবে বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট চালু থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। উল্লেখ্য, স্কুলের পরীক্ষা শেষে ছেলের আবদারেই ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। শনিবার পৌঁছানোর পরই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।

প্রসঙ্গত, ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার পর পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর-ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে প্রবাসী ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুভশ্রী ও তাঁর সন্তানের নিরাপদে দেশে ফেরা এখন পরিবারের প্রধান প্রার্থনা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪