| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মা’ হচ্ছেন রাশমিকা!

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:২৭:১৬:অপরাহ্ন  |  ৩০৬১৪৩২ বার পঠিত
‘মা’ হচ্ছেন রাশমিকা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সব মেয়ের স্বপ্ন থাকে মা হওয়ার। সাধারণ থেকে খ্যাতনামা কেউ ব্যতিক্রম নয়। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাও এর বাইরে নয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরপর থেকেই তার চোখে সন্তান-সংসার নিয়ে স্বপ্ন!

উদয়পুরে একটি রাজকীয় রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েন বিজয়-রাশমিকা। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই নাকি রাশমিকার কথায় ‘বিশেষ’ অনুভূতির আভাস মিলেছে।

নায়িকা ইঙ্গিতে জানিয়েছেন, মা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এক নয়, একাধিক সন্তানের মা হওয়ার ভাবনা রয়েছে! এবং মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা তার কাছে প্রথম এবং প্রধান হবে। কারণ নায়িকা মনে করেন, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্কের বাঁধনকে আরও জোরালো করে।

সেক্ষেত্রে রাশমিকার পেশাজীবন কি প্রশ্নের মুখে পড়তে পারে? কারণ, বিনোদনদুনিয়ায় ঘড়ি ধরে আট ঘণ্টা কাজ হয় না। তখন কোনটি এগিয়ে রাখবেন নায়িকা? বিষয়টি নিয়ে রাশমিকা জবাব দিয়েছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সবার আগে সন্তান। তিনি ভাবী সন্তানের জন্য সব করতে প্রস্তুত। তার জন্য যত দূর যেতে হয়, তিনি যাবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪