| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেদ্দা জট কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন মুশফিক

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:১৪:২১:অপরাহ্ন  |  ৬০৫০৫৬ বার পঠিত
জেদ্দা জট কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন মুশফিক

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়লেও অবশেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর বিমানবন্দরে অবতরণ করেন।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আঞ্চলিক আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েন এই তারকা ব্যাটার। প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ফ্লাইট চলাচলে জটিলতা দেখা দেয়।

দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।

ভক্তদের উদ্বেগ, ফেসবুকে স্বস্তির বার্তা

এ ঘটনায় ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। অবশেষে রোববার (১ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বস্তির খবর দেন মুশফিক।

তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।”

সরকারের নজরদারি

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি গণমাধ্যমকে বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার সকালের ফ্লাইটেই তিনি দেশে ফিরতে পারবেন- শেষ পর্যন্ত সেটিই বাস্তব হয়েছে।

সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নিরাপদে দেশে ফেরায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যেও।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪