| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়: তমা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ২১:৫১:৫৮:অপরাহ্ন  |  ৬০৪৭৬০ বার পঠিত
ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মেয়েটিকেই ঠকায়: তমা

স্টাফ রিপোর্টার: ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার খবর সামনে আসার পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা সামনে আসার ঘন্টাখানেক পর নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন জাহের আলভী।

এই মর্মান্তিক ঘটনার পর ইকরাকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে একটি খোলাচিঠি লিখেছেন অভিনেত্রী তমা মির্জা। দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ভালোবাসা না অবহেলা—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুক পোস্টে তমা লেখেন, ‘একটা মেয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’

তবে তাঁর মতে, সেই মানুষটির জীবনে সফলতা এলে সম্পর্কের সমীকরণ বদলে যায়। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ভালোবাসার সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে সবার প্রথম ওই মেয়েটিকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানুষিক যন্ত্রণা দেয়।’

তমা আরো লিখেছেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’

পোস্টের শেষাংশে তমা জানান, কখনো কখনো জীবন অসহনীয় হয়ে উঠলে কেউ কেউ সরে দাঁড়ানোর পথ বেছে নেয়।

লেখেন, ‘এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তা-ও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪