| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৮:৫০:২২:অপরাহ্ন  |  ৬০৩৩৪০ বার পঠিত
৫ জেলার ডিসি প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন: মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর

কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রশাসক, পঞ্চগড়

মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক, কুষ্টিয়া

মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক, নেত্রকোণা

মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪