| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৩:০৮:৪৯:অপরাহ্ন  |  ৬১৪৫৯৪ বার পঠিত
চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চিকিৎসার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন এবং আবাসিক সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি, চিকিৎসকদের জন্য যা যা দরকার সব ব্যবস্থা করব।

মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে শিক্ষামন্ত্রীর অনুরোধ জোর দিয়ে উল্লেখ করেন, কারণ রাজনীতির সঙ্গে শিক্ষার্থীদের জড়িত হলে মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারে।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে।

তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন এবং তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪