| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলভীর স্ত্রীর মৃত্যুকে ঘিরে নতুন তথ্য

‘আমার আমিকে মুক্তি দিলাম, আবার কাঁদছো কেন?’

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১১:৫৫:০৫:পূর্বাহ্ন  |  ৬১০৪২১ বার পঠিত
‘আমার আমিকে মুক্তি দিলাম, আবার কাঁদছো কেন?’

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিনোদন অঙ্গনে শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

ইকরার মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ বন্ধু নুসরাত জাহান ত্রিশা সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তিগত মেসেঞ্জার চ্যাট ও বক্তব্য প্রকাশ করেন। সেখানে দাম্পত্য জীবনের টানাপড়েন, মানসিক দূরত্ব এবং এক সহ-অভিনেত্রীকে ঘিরে সন্দেহের কথা উঠে আসে। তবে এসব তথ্যের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি।

সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি ইঙ্গিত

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্বামী-স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু পোস্ট নিয়ে আলোচনার সৃষ্টি হয়। একটি পোস্টে আলভী লেখেন, ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না। এর জবাবে ইকরা মন্তব্য করেন, অভিনন্দন! ভুল স্বীকার করতে পারলা! … আমার আমিকে মুক্তি দিলাম, আবার কাঁদছো কেন?

এরপর ইকরা নিজের একটি ছবি পোস্ট করে ইংরেজিতে লেখেন, কেউ একজন একজনের পুরো জীবন ধ্বংস করে দিয়ে নিজের একটি দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে…,যা অনেকেই তাঁর মানসিক অবস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ফাঁস হওয়া চ্যাটে অভিযোগ

ত্রিশার প্রকাশ করা চ্যাটে ইকরা দাবি করেছিলেন, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তিনি অবহেলার শিকার ছিলেন। সেখানে এক সহ-অভিনেত্রীর সঙ্গে আলভীর ঘনিষ্ঠতা নিয়ে তাঁর কষ্টের কথাও উঠে আসে।

চ্যাটে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, আত্মসম্মানবোধে আঘাত এবং নিজেকে অপ্রয়োজনীয় মনে করার কথাও উল্লেখ করেন ইকরা। তবে এ বিষয়ে আলভীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শুটিংয়ে ছিলেন আলভী

ঘটনার সময় আলভী ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে। মৃত্যুর খবর প্রকাশের পর শোবিজ অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তদন্ত চলমান

পুলিশ বাসার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও প্রেক্ষাপট জানতে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত অনুসন্ধান করছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪