| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১০:২২:৫২:পূর্বাহ্ন  |  ৬১০৪১৭ বার পঠিত
বিতর্কে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

বিনোদন ডেস্ক: বলিউড তারকা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র একটি গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, গানটি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়–এর কালজয়ী চলচ্চিত্র গুপী গাইন বাঘা বাইন–এর জনপ্রিয় গানের সুর ও কথার আদলে নির্মাণ করা হয়েছে।

‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, গানে ব্যবহৃত ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’ কিংবা ‘ভাই ভূত বহেনা ভূত’-এর মতো শব্দবন্ধ সরাসরি মনে করিয়ে দেয় মূল চলচ্চিত্রের বিখ্যাত ‘আহা ভূত, বাহা ভূত’ গানের আবহ। অনেকেই এটিকে সৃজনশীল অনুপ্রেরণা নয়, বরং সস্তা অনুকরণ হিসেবে দেখছেন।

সমালোচকদের আপত্তি শুধু কথায় নয়, দৃশ্যায়ন নিয়েও। তাদের মতে, মূল গানের যে সরলতা, ব্যঙ্গাত্মক মাধুর্য ও স্নিগ্ধতা ছিল, নতুন সংস্করণে তা অনুপস্থিত। বিশেষ করে গানে অক্ষয় কুমারের সঙ্গে স্বল্পবসনা প্রেতিনী বা নর্তকীদের উপস্থাপন অনেকের কাছে অপ্রাসঙ্গিক ও বেমানান মনে হয়েছে।

বিতর্কের মুখে সুরকার প্রীতম সামাজিক মাধ্যমে দাবি করেছেন, মহান নির্মাতার প্রতি শ্রদ্ধা রেখেই গানটি তৈরি করা হয়েছে। তবে চলচ্চিত্রপ্রেমীদের প্রশ্ন শ্রদ্ধা জানাতে গিয়ে মূল সৃষ্টির শৈল্পিক মান ও গাম্ভীর্য কেন অক্ষুণ্ণ রাখা হলো না?

প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এর আগে এই পরিচালক-অভিনেতা জুটি ‘ভুলভুলাইয়া’ ও ‘ভাগম ভাগ’-এর মতো জনপ্রিয় কমেডি উপহার দিয়েছিল। তবে মুক্তির আগেই গান বিতর্কে ছবিটি নতুন করে আলোচনায় উঠে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪