| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২২:৪৫:৪৪:অপরাহ্ন  |  ৬১৭৭৪৫ বার পঠিত
শাহজালালে পৌনে ৪ কোটি টাকার   বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃতরা হলেন-রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা। শুক্রবার সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড ও থাই বাথসহ তাদের আটক করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।

একই ফ্লাইটে থাকা আল আমিন মোল্লা নামের অপর একজন যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪