| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি করলে কাউকে ছাড় নয়: সংস্কৃতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৮:৪৫:৩৯:অপরাহ্ন  |  ৬১৬২৩৮ বার পঠিত
দুর্নীতি করলে কাউকে ছাড় নয়: সংস্কৃতিমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ যে কেউ ঘুষ গ্রহণ বা প্রদান করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) সকালে মাগুরা জেলার প্রবেশদ্বার ওয়াপদা গড়াই সেতু এলাকায় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকেও ফুল দিয়ে বরণ করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রী মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।

মাগুরা সার্কিট হাউসের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পর্যায়ক্রমে নদী খনন কর্মসূচিও হাতে নেওয়া হবে। জেলার ওপর দিয়ে প্রবাহিত কুমার, ফটকি ও চিত্রা নদী খননের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নৌ-যোগাযোগের উন্নয়ন সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, বেকার সমস্যা সমাধান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাগুরাকে উৎপাদনমুখী জেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। শিল্পকারখানা স্থাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪